কোম্পানীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৫

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বসুরহাট পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন, বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছায়েদ হাসান সোহেল (৩৪), ওই ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেন (৩৩) ও আলা উদ্দিন রিয়াদ (২৭), ৬ নম্বর ওয়ার্ডের বিজয় কুমার দাস ও চরকালী গ্রামের মাইন উদ্দিন রাজু।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার দ্য ডেইলি স্টারকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা আছে। আজ বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।