ক্যাম্প থেকে পালানো ৭৪ রোহিঙ্গা চট্টগ্রামে আটক
স্টার অনলাইন গ্রাফিক্স
কক্সবাজারের ক্যাম্প থেকে পালানো ৭৪ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা থেকে তাদের আটক করা হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কারোলডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৭৪ জনকে আটক করা হয়েছে। উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে এসে তারা একটি লেবু বাগানে শ্রমিক হিসেবে কাজ শুরু করেছিলেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।