খিলগাঁওয়ে শিশু ধর্ষণের অভিযোগে মামলা

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর খিলগাঁওয়ে শিশু ধর্ষণের অভিযোগে এক জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ শনিবার বিকেলে অভিযুক্ত আবদুর রহমানের (৬০) বিরুদ্ধে থানায় মামলা করেন শিশুটির মা।

মামলার নথি থেকে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর রিকশা গ্যারেজের মালিক আবদুর রহমান শিশুটিকে ফুচকা খাওয়ানোর কথা বলে নিয়ে যান। এরপর তাকে ধর্ষণ করেন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক উল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'শিশু ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।'