গাজীপুরে সাফারি পার্কের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে মামলা
গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে প্রত্যাহার করা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মুহাম্মদ তবিবুর রহমানের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। পার্কের বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করেন।
শ্রীপুর থানার পরিদর্শক মাহফুজ ইমতিয়াজ মামলার কথা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে পার্ক পরিচালনায় অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এসব কারণে পার্কের ১১টি জেব্রা একটি বাঘ একটি সিংহ মারা গেছে বলে অভিযোগে বলা হয়েছে।
গত জানুয়ারি মাসে সাফারি পার্কে ১১টি জেব্রা, ১টি বাঘ ও ফেব্রুয়ারি মাসে একটি সিংহী মারা যায়। প্রাণীগুলোর মৃত্যুতে পার্কের শীর্ষ পর্যায়ের তিন কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।