গাজীপুরে স্কুলশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: কারাগারে ৩

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

গাজীপুরে স্কুলশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণর মামলায় গ্রেপ্তার তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

আসামিরা হলেন-মোশারফ, প্রদীপ ও রাহুল। তারা গাজীপুর মহানগরের কাউলতিয়া এলাকার বাসিন্দা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর থানার পরিদর্শক (তদন্ত) রাফিউল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

মামলার নথি থেকে তিনি জানান, গত ১৫ অক্টোবর ৬ষ্ঠ শ্রেণির স্কুলশিক্ষার্থী অটোরিকশায় তার এক বন্ধুর সঙ্গে ঘুরতে যায়। দুপুরে মক্কা মসজিদের সামনে ৫ যুবক তাদের অটোরিকশা আটকায়। তাদের মধ্যে তিন জন কিশোরীকে মোটরসাইকেলে তুলে নিয়ে পাশের পোড়াবাড়ী এলাকার একটি ঘরে ধর্ষণ করে।

ভুক্তভোগী কিশোরীর মা এ ঘটনায় বাদী হয়ে গতকাল মেট্রোপলিটন সদর থানায় মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে আজ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। অপর অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।