চট্টগ্রামে পুকুর ভরাটের দায়ে পোশাক কারখানাকে ২ লাখ টাকা জরিমানা
বন্দরনগরী চট্টগ্রামের উত্তর কাট্টলী এলাকায় পুকুর ভরাটের দায়ে একটি পোশাক কারখানাকে দুই লাখ ১৬ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
আজ মঙ্গলবার চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের খুলশি কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা করা হয়।
চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরি দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'উত্তর কাট্টলীতে ভ্যানগার্ড গার্মেন্টস পরিবেশ আইন লঙ্ঘন করে একটি পুকুর ভরাট করেছে। এ জন্য প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে দুই লাখ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।'
'সাত দিনের মধ্যে তাদের এ জরিমানার টাকা দিতে বলা হয়েছে,' যোগ করেন তিনি।