চাঁদপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
চাঁদপুরের হাজীগঞ্জে এক বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মো.শাকিল হোসেন (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে অভিযুক্ত ওই যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ দ্য ডেইলি স্টারকে জানান, সোমবার দিবাগত রাতে উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
এর আগে ধর্ষণের অভিযোগ এনে শাকিলের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন বাকপ্রতিবন্ধী যুবতীর বাবা।
মামলার বিবরণে বলা হয়েছে, গত ৪ মে দিবাগত রাত ১১টার দিকে যুবতীকে বাড়ির পাশে ডেকে নিয়ে ধর্ষণ করেন মো. শাকিল।