জামায়েতের সেক্রেটারি জেনারেলসহ আটক ৯

স্টার অনলাইন রিপোর্ট

জামায়েতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।

আজ সোমাবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার আসাদুজ্জামান।

আসাদুজ্জামান বলেন, 'নাশকতার উদ্দেশ্যে তারা বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় একত্রিত হয়েছেন, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।'