জুলহাজ-তনয় হত্যা মামলার রায় সাড়ে ১১টায়
নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্যের হাতে নিহত ইউএসএআইডির সাবেক কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব রাব্বি তনয় হত্যা মামলার রায় ঘোষণা করবেন আদালত।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ঢাকার সন্ত্রাস দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করবেন।
এই মামলায় আট জন আসামি রয়েছেন। এরা হলেন— সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর (বরখাস্ত) জিয়া, আকরাম হোসেন, সাব্বিরুল হক চৌধুরী, জুনায়েদ আহমেদ ওরফে মাওলানা জুনায়েদ, মোজাম্মেল হোসেন সাইমন, আরাফাত রহমান সিয়াম, শেখ আব্দুল্লাহ ওরফে জুবায়ের এবং আসাদুল্লাহ ওরফে ফয়জুল।
এদের মধ্যে জিয়া, আকরাম, সাব্বিরুল ও জুনায়েদ পলাতক। মোজাম্মেল, আরাফাত, আব্দুল্লাহ ও আসাদুল্লাহ কারাগারে আছেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) জানিয়েছেন, এই মামলায় ২৪ জন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন।