ঝিকরগাছায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স
যশোরের ঝিকরগাছা উপজেলায় রফিকুল ইসলাম (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে তার স্ত্রী ও ছোটভাইয়ের বিরুদ্ধে।
গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটেছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক।
নিহত রফিকুল ইসলাম (৩২) ঝিকরগাছা উপজেলার বালিয়া গ্রামের তোফাজ্জল হোসেনের বড় ছেলে। স্থানীয়দের অভিযোগ, রফিকুলের স্ত্রী ও ছোটভাই মিলে রফিকুলকে পিটিয়ে হত্যা করে পালিয়ে গেছেন।
ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, 'এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।'