ঝিনাইদহে হত্যা মামলার প্রধান আসামিকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে গোলাম বারীর ছেলে রিপন হত্যা মামলার প্রধান আসামি আবন মন্ডলকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে করেছে প্রতিপক্ষরা।
আজ রোববার দুপুরে সদর উপজেলা খাজুরা জোয়ার্দ্দার পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আবন খাজুরা পশ্চিমপাড়ার সালামত মন্ডলের ছেলে।
জানা গেছে, আবন কাজ শেষ করে মোটরসাইকলে বাড়ি ফিরছিলেন। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষরা পথিমধ্যে গতিরোধ করে প্রকাশ্যে তাকে কুপিয়ে হত্যা করে।
খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত। নতুন করে সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। পাশাপাশি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।