মৌলভীবাজার

টিলা কেটে মাটি পরিবহনের দায়ে ট্রাক্টর জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার

মৌলভীবাজার জেলার বড়লেখায় টিলা কেটে মাটি পরিবহনের দায়ে এক ট্রাক্টর চালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টিলা কাটার খবর পেয়ে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের করমপুর এলাকায় অভিযান চালায়। সেখানে গিয়ে টিলা কাটার সত্যতা পায়। এসময় একটি ট্রাক্টর জব্দ করা হয় ও জরিমানা করা হয়।

টিলা কাটা বন্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।