তৃতীয় দফা রিমান্ড শেষে আদালতে পরীমনি
মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনিকে তৃতীয় দফায় এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে। আজ শনিবার দুপুর আড়াইটায় ঢাকা মহানগর হাকিম মো. আশেক ইমামের আদালতে তোলা হবে।
আদালতের নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক আলমগীর হোসেন দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানিয়েছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পক্ষ থেকে নতুন করে রিমান্ডের আবেদন করা হয়নি। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পরীমনিকে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়েছে। আসামিপক্ষ থেকেও আজ জামিন আবেদন করা হয়নি। আশেক ইমামের আদালতে তার জামিন বিষয়ে শুনানি হবে।
এর আগে সকাল ১১টা ৫০ মিনিটে পরীমনিকে আদালতে নেয় সিআইডি। বনানী থানায় দায়ের হওয়া মাদক মামলায় গত বৃহস্পতিবার পরীমনিকে তৃতীয় দফায় এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।