তেলের বোতল থেকে দাম মুছে ফেলায় বরিশালে ২ লাখ টাকা জরিমানা 

নিজস্ব সংবাদদাতা, বরিশাল 

বরিশালে সয়াবিন তেলের বোতল থেকে সর্বোচ্চ খুচরো বিক্রয় মূল্য মুছে ফেলায় ২ ব্যবসা প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার  বিকেলে  বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ও গৌরনদী উপজেলার বাটাজোর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া। তিনি বলেন, বোতল থেকে পণ্য মূল্য মুছে ফেলা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স মিঠুন স্টোরকে ১ লাখ টাকা ও মেসার্স জনপ্রিয় স্টোরকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

এ ছাড়াও পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ না থাকায় ৪টি দোকানকে ২ হাজার টাকা করে ৮ হাজার টাকা জরিমানাও করা হয়। অভিযানে রহমত  বাজারে জব্দকৃত ৬১৫ লিটার তেল, বাটাজোর বাজার থেকে ১২৩০ লিটার তেল আগের দামে জনসাধারণের কাছে বিক্রি করা হয়।