‘ধামাকা’র বিরুদ্ধে ১১৬ কোটি টাকার মানি লন্ডারিংয়ের মামলা

স্টার অনলাইন রিপোর্ট

বিভিন্ন পণ্যের লোভনীয় অফার ও ভার্চুয়াল সিগনেচার কার্ড বিক্রির প্রলোভন দেখিয়ে মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে ৮০৩ কোটি টাকা সংগ্রহ করেছে ই-কমার্স প্ল্যাটফর্ম ধামাকা। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানতে পেরেছে, প্রতিষ্ঠানটির প্রধান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জসীম উদ্দিন চিশতীসহ অন্যরা মিলে ১১৬ কোটি ছয় লাখ টাকা অন্য প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে স্থানান্তর করে মানি লন্ডারিং আইনে অপরাধ করেছেন।

এ তথ্যের ভিত্তিতে ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের মালিক জসীম উদ্দিনসহ পাঁচ জন এবং তাদের তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বৃহস্পতিবার বনানী থানায় মানি লন্ডারিং আইনে মামলা করেছে সিআইডি।

মামলার অন্য আসামিরা হলেন—জসীম উদ্দিনের স্ত্রী সাইদা রোকসানা খানম, ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান তাশফির রেদোয়ান চিশতী, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজিমউদ্দীন আসিফ, পরিচালক মাশফিক রেদোয়ান চিশতী

এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জসীম উদ্দিনের স্ত্রী সাইদা রোকসানা খানম, জসীম উদ্দিনের তিন ছেলে একই প্রতিষ্ঠানের চেয়ারম্যান তাশফির রেদোয়ান চিশতী, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজিমউদ্দীন আসিফ ও পরিচালক মাশফিক রেদোয়ান চিশতী।

সিআইডির অর্গানাইজড ক্রাইমের বিশেষ পুলিশ সুপার হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

সিআইডি জানিয়েছে, ধামাকা পরিচালনাকারীরা ঢাকার একোয়া টাওয়ার, বীর উত্তম এ কে খন্দকার সড়ক, মহাখালী বাণিজ্যিক এলাকায় অবস্থান করে অবৈধভাবে ধামাকা শপিং ই-কমার্স সাইট বা অ্যাপসের মাধ্যমে কথিত ব্যবসা পরিচালনা করে। গত বছরের ১ অক্টোবর থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত পাঁচ লক্ষাধিক গ্রাহককে বিভিন্ন সময় অস্বাভাবিক কম মূল্যে মোটরসাইকেল, রেফ্রিজারেটর, টেলিভিশন, মুঠোফোনসহ বিভিন্ন পণ্য সরবরাহের প্রলোভন দেখায় তারা। পরে গ্রাহকদের কাছ থেকে তিনটি ব্যাংক হিসাবের মাধ্যমে ধামাকা ৮০৩ কোটি ৫১ লাখ টাকা গ্রহণ করে।

শুরুর দিকে অল্পসংখ্যক গ্রাহককে কিছু পণ্য সরবরাহ করার মাধ্যমে অধিকসংখ্যক গ্রাহক আকৃষ্ট করে ধামাকা। পরে পণ্য সরবরাহ না করে প্রতারণা করে প্রতিষ্ঠানটি। অন্যদিকে ৭০০ সরবরাহকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে কেনার নামে ২০০ কোটি টাকার পণ্য গ্রহণ করে মূল্য পরিশোধ না করেও প্রতারণা করে ধামাকা।