নারায়ণগঞ্জে নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের সদর উপজেলায় নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার বরাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, 'দুই বছর আগে কিশোরীর মা মারা যায়। কিশোরীর বাবা দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে যায়। সেই থেকে কিশোরী দাদা-দাদীর সঙ্গে থাকে। গত আগস্ট থেকে একাধিকবার কিশোরীকে ধর্ষণ করেন তার দাদা। গত ১২ নভেম্বর কিশোরীকে আবারও ধর্ষণের চেষ্টা করলে সে ঘর থেকে বের হয়ে মামা বাড়ি চলে যায়।'

তিনি আরও বলেন, 'এ ঘটনায় কিশোরীর মামা বাদী হয়ে দাদাকে আসামি করে আজ সকালে মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে দাদাকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল দাদাকে আদালতে পাঠানো হবে।'