নোয়াখালীতে অস্ত্রসহ টিটু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড গ্রেপ্তার
নোয়াখালীতে টিটু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২টি বিদেশী পিস্তল ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সিকদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
জুয়েল (২৮) বেগমগঞ্জ উপজেলার একাব্বরপুর গ্রামের আব্দুর রবের ছেলে।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম আজ শুক্রবার নিজ কার্যালয়ে প্রেস কনফারেন্সে জানান, জুয়েলকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের একাব্বরপুর গ্রামের আলী মিঝি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।