নোয়াখালীতে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
নোয়াখালী সদর উপজেলায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার মামলার পর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত রাকিব (২৫) কে গ্রেপ্তার করে সুধারাম থানা পুলিশ।
মামলার নথি থেকে জানা যায়, পূর্বপরিচিত রাকিবের সঙ্গে রোববার বেড়াতে যান ওই গৃহবধূ। সেখানে রাকিব ও তার তিন বন্ধু গৃহবধূকে ধর্ষণ করেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহেদ উদ্দিন বলেন, ধর্ষণের রাকিব, মামুন (২৫), জুয়েল (২৭), সাইফ উদ্দিন (২৮) এর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। পুলিশ নারীর অভিযোগ ধর্ষণ মামলা হিসাবে নথিভূক্ত করে। মামলার প্রধান আসামি রাকিবকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি তিন আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।