পাবনায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ
পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ফলিয়া গ্রামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটেছে।
নিহত গৃহবধূর নাম হামিদা খাতুন। তিনি ফলিয়া গ্রামের তেজেম মোল্লার স্ত্রী।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ ভোরে নিজ ঘরে গৃহবধূ হামিদা খাতুনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।'
'পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সকালে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে,' উল্লেখ করে তিনি আরও বলেন, 'ঘাতককে গ্রেপ্তারে অভিযান চলছে।'
নিহত গৃহবধূর ভাই হামিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, 'পারিবারিক কলহের জেরে আমার বোনকে তার স্বামী নির্মমভাবে হত্যা করেছে।'
ওসি আমিনুল ইসলাম বলেন, 'ঠিক কি কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা নিশ্চিতভাবে এখনই বলা যাচ্ছে না। মামলার পর কারণ জানা যাবে। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।'