পাহাড় কাটায় ১৩ জনকে ৩২ লাখ টাকা জরিমানা

স্টার অনলাইন রিপোর্ট 

বন্দর নগরী চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় পাহাড় কাটার দায়ে ১৩ জনকে ৩২ লাখ ৪৮ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর (ডিওই)।

চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের খুলশি কার্যালয়ে শুনানি শেষে তাদের এ জরিমানা ধার্য করা হয়।

চট্টগ্রাম (মেট্রো) ডিওইর পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরি দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, কিছু মানুষ ভবন নির্মাণের জায়গা তৈরি করতে দীর্ঘদিন ধরে পাঁচলাইশ এলাকায় নাগিন পাহাড় ধ্বংস করে আসছে। তারা ৩২ হাজার ৪৮৫ বর্গফুট পাহাড় সমান করেছে। এই অপরাধে ডিওই তাদের জরিমানা করেছে।