চট্টগ্রাম

পাহাড় ধ্বংসের দায়ে ৪ জনকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

স্টার অনলাইন রিপোর্ট

বন্দর নগরীতে পাহাড় ধ্বংস করার দায়ে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম আজ রোববার চার জনকে জরিমানা করেছে।

পরিবেশ অধিদপ্তরের খুলশী অফিসে শুনানি শেষে এই চার জনকে মোট ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের (মেট্রো) পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরি দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অনুমোদন ছাড়াই লালখান বাজার ও বায়জিদ এলাকায় পাহাড় সমতল করার জন্য তাদের জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, জরিমানা ছাড়াও ধ্বংসপ্রাপ্ত এলাকাটি আগের অবস্থায় ফিরিয়ে আনার আদেশ দেওয়া হয়েছে তাদের।