পিয়াসার বন্ধু ও তার সহযোগী অস্ত্র-মাদকসহ আটক

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে  ফারিয়া মাহবুব পিয়াসার বন্ধু মিশু হাসান এবং তার এক সহযোগীকে অস্ত্র ও মাদকসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।

র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'এ বিষয়ে আজ বিকাল সোয়া ৪টায় কুর্মিটোলায় র‍্যাব সদর দপ্তরে বিস্তারিত জানানো হবে।'