প্রতারণার মামলায় এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার
এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান। ছবি: সংগৃহীত
প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) নিউটন দাশ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ সকাল সাড়ে ৮টায় গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আবদুর রহমানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে বজলুর রশীদ নামে এক ব্যক্তি আদালতে মামলা দায়ের করেছিলেন। সেই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। যে কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।