ফরিদগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার
চাঁদপুরের ফরিদগঞ্জে শিশু (৭) ধর্ষণের অভিযোগে এক তরুণকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন।
তিনি জানান, গতকাল শিশুটিকে নিজবাসায় ডেকে নিয়ে গিয়ে ওই তরুণ ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে শিশুটি ঘটনাটি পরিবারকে জানায়। এরপর স্থানীয় কয়েকজন মিলে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ রাতেই অভিযুক্ত তরুণকে আটক করে। আজ দুপুরে ওই শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পরে সেই মামলায় ওই তরুণকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।