ফেনীতে পূজামণ্ডপে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ২
ফেনীতে গত ১৫ অক্টোবর পূজামণ্ডপে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ নিয়ে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর পৃথক অভিযানে মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হলো।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন জানান, গ্রেপ্তার ২ জনকে আজ রোববার ফেনীর বিচারিক হাকিম আদালতে পাঠিয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়।
তিনি আরও জানান, গত শনিবার রাতে মন্দির, আশ্রম ও দোকানপাটে হামলা-ভাঙচুরসহ যে সব ঘটনা ঘটেছে তার তদন্ত চলছে। কোনো নিরপরাধ লোক যেন হয়রানির শিকার না হয় সেটাও দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের অবশ্যই গ্রেপ্তার করা হবে।
ফেনীতে পূজামণ্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ, র্যাব ও মন্দির কমিটির পক্ষ থেকে ফেনী সদর মডেল থানায় মোট ৪টি মামলা দায়ের করা হয়েছে।