বনানীতে আরেক অভিযানে চলচ্চিত্র প্রযোজক নজরুল রাজ আটক
রাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান ও চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে দুই সহযোগীসহ বনানীর বাসায় অভিযান চালিয়ে আটক করেছে র্যাব।
আজ বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত বনানীর সাত নং সড়কে রাজের বাসায় এ অভিযান চালায় র্যাব।
আটকের পর তাদের র্যাব সদর দপ্তরে নিয়ে যওয়া হয়।
র্যাব সূত্র জানায়, তার বাড়ি থেকে মদ, শিশা, যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়েছে।
রাজ চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি অভিনয় করেন। তিনি অভিনেত্রী পরীমনির প্রথম চলচ্চিত্রের প্রযোজক ছিলেন।
র্যাবের মুখপাত্র খন্দাকার আল মইন বলেছেন, মডেল পিয়াশার সহযোগী মিসু হাসানের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রাজের বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। মিসু হাসানকে মঙ্গলবার রাতে আটক করা হয়েছিল।