বরগুনায় ধর্ষণ মামলায় মাদ্রাসা শিক্ষকের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

বরগুনায় শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষক সাইফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বরগুনার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান।

আজ মঙ্গলবার দুপুরে এ রায় দেন আদালত। রায়ে মামলার অপর আসামি রাশিদা বেগমকে খালাস দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত সাইফুল ইসলামকে যাবজ্জীবনের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাইফুল ইসলাম বরগুনা সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়নের সাহেবের হাওলা গ্রামের মো. ইব্রাহীম খলিলের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২০ জানুয়ারি ওই শিক্ষার্থীকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন সাইফুল।