বান্দরবানে দুর্বৃত্তের গুলিতে আ. লীগ কর্মী নিহত

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

 

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় আজ মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বান্দরবানের পুলিশ সুপার জেরিন আক্তার জানান, নিহতের নাম উ থোয়াই নু মারমা (৪০)।

রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি চ হাই মং মারমা বলেন, 'উ থোয়াই নু রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।'

'সন্ধ্যা ৭টার দিকে তারাছা ইউনিয়নের তালুকদার পাড়া এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে', বলেন এসপি ।

পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে গেছে বলে জানান এসপি।