মুন্সিগঞ্জে মা ইলিশ ধরার দায়ে ২৪ জেলের কারাদণ্ড
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে মা ইলিশ ধরার দায়ে ২৩ জেলেকে ১৫ দিনের এবং এক জেলেকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার ভোর ৪টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবীর এ কারাদণ্ড দেন।
লৌহজংয়ের সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আসাদুজ্জামান আসাদ দ্য ডেইলি স্টারকে জানান, মা ইলিশ রক্ষায় আজ ভোর ৪টা থেকে পদ্মা নদীতে অভিযান চালানো হয়। এ সময় ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও মাছ শিকারের ৬টি নৌকাসহ ২৬ জেলেকে আটক করা হয়। তাদের মধ্যে ২ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অভিযান শেষে জব্দ করা জাল পুড়িয়ে দেওয়া হয়েছে।