মুন্সিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, আটক ১

নিজস্ব সংবাদদাতা, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি নয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত স্বপন (৩৫) ভাটেরচর গ্রামের বাসিন্দা ছিলেন। এ ঘটনায় আটক মো. আরিফ (২৫) ভিটিকান্দি নয়াকান্দি গ্রামের বাসিন্দা।

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিনহাজ-উল-ইসলাম দ্য ডেইলি স্টারকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নয়াকান্দি গ্রামের নদীর পাড়ে ব্রিজের ঢালে স্বপনকে ধারালো দা দিয়ে এলোপাতারি কুপয়ে হত্যা করে আরিফ।

আরিফ পুলিশের কাছে প্রাথমিকভাবে হত্যার ঘটনা স্বীকার করেছে বলে জানান তিনি।

'আরিফকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত করে বিস্তারিত বলা যাবে,' বলেন এই পুলিশ কর্মকর্তা।