মৌলভীবাজারে বিধিনিষেধ না মানায় আটক ১১৭ জন, জরিমানা ২ লাখ টাকা

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার

মৌলভীবাজারে বিধিনিষেধ না মেনে বাইরে বের হওয়ায় গতকাল শুক্রবার ৯০ জন ও আজ শনিবার বিকেলে সাড়ে তিনটা পর্যন্ত ২৭ জনকে আটক করা হয়েছে। আর গতকাল ১৭৭ জনকে এক লাখ ৩০ হাজার টাকা ও আজ ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মৌলভীবাজারের জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল শুক্রবার জেলার সব উপজেলার বিভিন্ন স্থানে আইন অমান্য করে শপিংমল, মার্কেট খোলা রাখা, গণপরিবহন ও সিএনজি চলাচল, স্বাস্থ্যবিধি না মেনে বাইরে অবস্থান করায় ১৭৭ ব্যক্তিকে মোট এক লাখ ৩০ হাজার ৬৯০ টাকা জরিমানা করা হয়েছে ও ৯০ জনকে আটক করা হয়।

আর, আজ বিকেল সাড়ে তিনটা পর্যন্ত মোট ২৭ জনকে আটক করা হয়েছে ও মোট ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।