ময়মনসিংহে অস্ত্রসহ ৪ জেএমবি সদস্য আটক: র্যাব
ময়মনসিংহে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যদের সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময়ের ঘটনায় অস্ত্রসহ চার জনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আটককৃতরা জেএমবি সদস্য বলে জানিয়েছে র্যাব। আজ শনিবার ভোরে নগরীর খাগডহর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে এ ঘটনা ঘটে।
দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মইন।
র্যাব জানায়, অভিযানে ময়মনসিংহের খাগডহর এলাকা থেকে চার জেএমবি সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ, বোমাসদৃশ বস্তু, দরজা ভাঙা ও তালা কাটার সরঞ্জামাদিসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে আজ দুপুরে ময়মনসিংহের র্যাব-১৪ ব্যাটালিয়ন সদরদপ্তরে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।