যশোরে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ, আটক ৪

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

যশোরের শার্শা উপজেলায় মনিরুল ইসলাম (৩৫) নামে এক যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগে চার জনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শার্শা উপজেলার নাভারণ কাজীরবেড় গ্রামে আজ ভোর রাতে এ ঘটনা ঘটে।

মনিরুল ইসলাম মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার আবুল হোসেনের ছেলে।

বদরুল আলম আরও বলেন, গ্রামবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে চার জনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তের পরে তাদের পরিচয় প্রকাশ করা হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।