যাত্রাবাড়ী থেকে ৫ কেজি ‘আইস’সহ গ্রেপ্তার ২

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে অবৈধ মাদক আইস (ক্রিস্টালমেথ), বিদেশি অস্ত্র ও গুলিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

অভিযানে উদ্ধানকৃত মাদক আইসের পরিমাণ প্রায় ৫ কেজি বলে জানিয়েছে র‌্যাব। এটিই এখন পর্যন্ত দেশে উদ্ধার হওয়া আইসের সবচেয়ে বড় চালান।

র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, অভিযানে গ্রেপ্তার করা হয়েছে খোকন ও তার সহযোগীকে। খোকন টেকনাফ আইস সিন্ডিকেটের অন্যতম হোতা বলেও জানান তিনি।