রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৮

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল শুক্রবার ভোর ৬টা থেকে আজ শনিবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২৩২ গ্রাম হেরোইন, ৫০ বোতল ফেনসিডিল, তিন কেজি ৮৪৫ গ্রাম গাঁজা ও তিন হাজার ৭৫২ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে।