রাজশাহীতে ইয়াবাসহ পুলিশের এএসআই আটক
রাজশাহীর কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) ৪০০ পিস ইয়াবাসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার দুপুরে কাঁকনহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আটক পাঞ্জাব আলী দীর্ঘ দিন ধরে চারঘাট মডেল থানায় এএসআই হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে চারঘাট উপজেলার ইউসুফপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের সময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জাহাঙ্গীর আলম আরও বলেন, বিজিবির পক্ষ থেকে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।