রায়হান হত্যা মামলার বিচার শুরু, পলাতক আসামির বিরুদ্ধে পরোয়ানা
রায়হান আহমেদ। ছবি: সংগৃহীত
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুল মোমেন অভিযোগ গঠনের আদেশ দেন।
সিলেট মেট্রোপলিটন কোর্ট পরিদর্শক প্রদীপ চন্দ্র দাশ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিন রায়হান হত্যা মামলার পলাতক আসামি আব্দুল্লাহ আল নোমানকে গ্রেপ্তারের আদেশ দেন আদালত। গত ৫ মে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বিচারিক আদালতে রায়হান হত্যা মামলার অভিযোগপত্র জমা দেয়।