রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কক্সবাজারের কুতুপালং সংলগ্ন লাম্বাশিয়া ক্যাম্প থেকে মো. সেলিম উল্লাহ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে নিয়জিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো. নাঈমুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেন, সেলিম নামে ওই যুবককে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এদিন সকাল ১১টার দিকে উখিয়ার কুতপালং সংলগ্ন লাম্বাশিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গতকাল রাতে মুহিব উল্লাহর ছোট ভাই হাবিব উল্লাহ বাদী হয়ে উখিয়া থানায় অজ্ঞাতনামা ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলা নম্বর ১২৬।