লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার বিকেলে এলাকাবাসী তাকে পুলিশের হাতে তুলে দেয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ দুপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে বাড়িতে একা পেয়ে আটক ব্যক্তি ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে। পুরো ঘটনা শুনে তারা অভিযুক্ত ব্যক্তিকে বেঁধে রেখে থানায় খবর দেয়। শিশুটির পরিবারের সদস্যরা মামলার প্রস্তুতি নিচ্ছে।