লালমাটিয়া থেকে অবৈধ ভিওআইপি সরঞ্জাম জব্দ, গ্রেপ্তার ১

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার অবৈধ ভিওআইপির বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) লালমাটিয়ার জাকির হোসেন রোডে অভিযান চালায়। বিটিআরসি'র প্রযুক্তিভিত্তিক সোর্সকে সহায়তা করে র‍্যাব-২।

বিটিআরসির সূত্র জানায়, জব্দ করা সরঞ্জামের মূল্য প্রায় ৩০ লাখ টাকা। এক সৌদি প্রবাসীসহ ৪ জনের সিন্ডিকেট এ প্রায় দেড় বছর ধরে এই অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিল। বিটিআরসির এনফোর্সমেন্ট টিম একটি আবাসিক ভবন থেকে ৫১২টি পোর্টের ৩টি ও ২৫৬ পোর্টের ২টি সিমবক্স, ৭টি ল্যাপটপ, ৫টি মডেম, একটি সুইচ ও ৯০০টি টেলিটক সিম জব্দ করা হয়েছে।