শরিফ উদ্দিনের পুনর্বহালের আবেদন অনন্তকাল ধরে রাখা যাবে না: হাইকোর্ট

স্টার অনলাইন রিপোর্ট

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন চাকরিতে পুনর্বহালের যে আবেদন করেছেন তা অনন্তকাল ধরে রাখা যাবে না বলেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার বলেছেন, দুদক তাকে (শরীফ) চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত পর্যালোচনা করতে পারে বা তার আবেদন খারিজ করতে পারে।

চাকরি থেকে বরখাস্ত চ্যালেঞ্জ করে দুদকের সাবেক উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনের করা রিট আবেদনের শুনানিকালে বেঞ্চ এ আজ এ কথা বলেন।

হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি শুনানির জন্য ১৯ মে পর্যন্ত মুলতবি করে।

শরীফের পক্ষে শুনানি করেন আইনজীবী সালাহউদ্দিন দোলন এবং দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

গত ১৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন (সার্ভেন্টস) সার্ভিস রুলস-২০০৮ এর ৫৪(২) ধারায় শরীফকে বরখাস্ত করে দুদক। সংশ্লিষ্ট বিভাগ অনুসারে, কমিশন ৯০ দিনের নোটিশ জারি করে বা নগদে ৯০ দিনের বেতন দিয়ে যে কোনো কর্মকর্তাকে বরখাস্ত করতে পারে।

১৩ মার্চ শরীফ হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন যে, এই ধারা প্রয়োগ করে কমিশন তার সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে।

তাকে চাকরিতে পুনর্বহাল করার জন্য দুদককে নির্দেশ দিতে হাইকোর্টের প্রতি আর্জি জানান তিনি।

গত ২৭ ফেব্রুয়ারি শরীফ চাকরিতে পুনর্বহালের আবেদন করেন।