শাহজালালে বিপুল পরিমাণ সৌদি রিয়ালসহ আটক ১
ছবি: সংগৃহীত
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ সৌদি রিয়ালসহ একজনকে আটক করা হয়েছে।
আজ সোমবার রাত ৮টা ২০ মিনিটে রপ্তানি কার্গো ভিলেজে সিকিউরিটি স্ক্যানিংয়ের সময় সিঙ্গাপুরগামী একটি কনসাইনম্যান্টের মধ্য থেকে বিমানবন্দরের এভসেক সদস্য গাজী কাইয়ুম সৌদি রিয়ালসহ ওই ব্যক্তিকে আটক করেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক তৌহিদুল উল আহসান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বিপুল পরিমাণ সৌদি রিয়ালসহ আটক ব্যক্তির নাম মো. হাসান আলী।