শাহজালালে ১৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১
ছবি ভিডিও থেকে নেওয়া।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৮ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।
আজ শনিবার দুপুর ১টা ৪০ মিনিটে কর্তব্যরত স্ক্র্যানার নুরুজ্জামান (আনসার) এবং ইউনুস আলী (এ এস জি) যাত্রীর ব্যাগ মেশিনে তল্লাশি করে ইয়াবা জব্দ ও ওই যাত্রীকে আটক করেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আনুমানিক ১৮,০০০ পিস ইয়াবাসহ মো. স্বপন মাতব্বরকে আটক করা হয়েছে। তিনি বিজি ৪০৪৯ ফ্লাইটে দাম্মাম যাচ্ছিলেন।