শাহজালাল থেকে ৩০০০ হাজার পিস ভিওআইপি কল কার্ড জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক যাত্রী হাসান আলী ও জব্দকৃত ভিওআইপি কল কার্ড। ছবি: সংগৃহীত
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ হাজার পিস ভিওআইপি কল কার্ড জব্দ করা হয়েছে।
আজ বুধবার ভোররাত সোয়া ২টায় এয়ার অ্যারাবিয়া ফ্লাইটের (থ্রিএল-০৬৬) বোর্ডিং চলাকালে নিরাপত্তা তল্লাশির সময় হাসান আলী নামে এক যাত্রীর কাছ থেকে তা জব্দ করা হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, উদ্ধারকৃত ভিওআইপি কল কার্ডের আনুমানিক মূল্য ২৬ লাখ টাকা।
পরে জব্দকৃত কল কার্ডসহ যাত্রীকে কাস্টমসে হস্তান্তর করা হয় বলে তিনি জানান।