শাহজালাল বিমানবন্দরে ১,৮৭৮ পিস ইয়াবাসহ আটক ১

স্টার অনলাইন রিপোর্ট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ৮৭৮ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তির নাম সোহেল রানা। তিনি কুয়েত হয়ে রিয়াদগামী জাজিরা এয়ারলাইন্সের যাত্রী।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

তৌহিদ-উল আহসান জানান, ফ্লাইটটির বোর্ডিং ব্রিজ -১০ এ নিরাপত্তা স্ক্যানিংয়ের সময় এক এভসেক সদস্য ইয়াবা সদৃশ বস্তু শনাক্ত করে কন্ট্রোলরুমেকে জানান। দায়িত্বরত এএসএম তা পর্যবেক্ষণ করে ইয়াবার বিষয়টি নিশ্চিত হন।

তিনি আরও জানান, সোহেল রানাকে ইয়াবা ট্যাবলেটসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।