শেরপুরে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

শেরপুরে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় আজ রোববার দুপুরে নালিতাবাড়ী থানায় ৭ জনকে আসামি করে মামলা করার পর ২ আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন-- নালিতাবাড়ী এলাকার আবদুস সাত্তার (৪৫) ও সাদেক মিয়া (৩০)।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ জানান, গতকাল মেয়েকে নিয়ে বাবার বাড়িতে যাচ্ছিলেন মা। শেরপুর জেলা সদরে একই এলাকার ওমর আলীর সঙ্গে তাদের দেখা হয়। ওমর আলী তাদেরকে শেরপুর পৌঁছে দেওয়ার কথা বলে উসমানের (৪২) বাড়িতে নিয়ে যায়। সেখানে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় তাদের।

ওসি জানান, ৯৯৯-এ ফোন কল পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পুলিশ এলাকায় অভিযান চালিয়ে আবদুস সাত্তার ও সাদেক মিয়াকে গ্রেপ্তার করে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।'