সাতক্ষীরায় ৩১৮টি ভারতীয় সিমসহ গ্রেপ্তার ১

নিজস্ব সংবাদদাতা, সাতক্ষীরা

চোরাইপথে পাচার হয়ে আসা ৩১৮টি ভারতীয় সিমকার্ডসহ ১ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ সোমবার সাতক্ষীরা শহরের সঙ্গীতা সিমেনা হল মোড় থেকে এসব সিমসহ মাসুদ রানাকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'এসব সিম ব্যবহার করে চোরাচালান, মাদকপাচার, নারী ও শিশুপাচার এমনকি বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত করে থাকে সন্ত্রাসীরা।'

তিনি আরও বলেন, 'এই চক্রের একজনকে ৩১৮টি মুঠেফোনের সিমসহ হাতেনাতে গ্রেপ্তার করে সাতক্ষীরা সদর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে।'