সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মামলা ৯০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
স্টার ফাইল ফটো
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে মামলার অভিযোগপত্র পাওয়ার ৯০ কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।
আজ বুধবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
এতে দেশের সব অধস্তন ফৌজদারি আদালত ও ট্রাইব্যুনালকে সাম্প্রদায়িক বিনষ্টের মামলার অভিযোগপত্র পাওয়ার ৯০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়।
এ সময়ের মধ্যে এসব মামলার নিষ্পত্তি করতে ব্যর্থ হলে সুপ্রিম কোর্টে এর কারণ ব্যাখ্যা করার নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।