স্কুলশিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালীর সোনাইমুড়ী থেকে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ঢাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

অপহরণের ছয় দিন পর ওই শিক্ষার্থীকে গতকাল বুধবার রাতে উদ্ধার করা হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত মো. সাগর সর্দার (২৪) শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার বাসিন্দা।

ওসি জানান, অপহরণ ও ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা সোনাইমুড়ী থানায় মামলা করেছেন। মামলায় সাগরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে ওই শিক্ষার্থী বাড়ি থেকে বের হওয়ার পর, সাগর তাকে অপহরণ করে।