হাতিয়ায় স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালীর হাতিয়ায় স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার বুড়িরচর ইউনিয়ন থেকে অভিযুক্ত ইসমাইল হোসেন বাবুলকে গ্রেপ্তার করা হয়।  

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত শনিবার কিশোরীর বাড়িতে কৌশলে ঢুকে ধর্ষণ করে বাবুল। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কিশোরীর মা বাদী হয়ে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মঙ্গলবার সকালে আসামিকে আদালতে হাজির করা হবে।